সর্বশেষ

আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড,বিমানবন্দর থানায় মামলা: তীব্র প্রতিবাদে ড.শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও চরম অব্যবস্থাপনার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হওয়া সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ৩ অক্টোবর (শনিবার) পুলিশের আবেদনের শুনানি শেষে বিজ্ঞ বিচারক এই আদেশ দেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে অন্যায্যভাবে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

​মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে ওমরাহ পালন শেষে দেশে ফেরেন বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান। বিমানবন্দরে নেমে শত শত যাত্রীকে ট্রলি সংকট ও লাগেজ পেতে দীর্ঘ ভোগান্তির শিকার হতে দেখে তিনি এর তীব্র প্রতিবাদ জানান এবং কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করার অভিযোগে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ডিবি পুলিশ তাকে গত ২ অক্টোবর বিকেলে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।

৩৪ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ, সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করবে ট্রাইব্যুনাল

​শনিবার পুলিশ তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানির সময় আদালতের সামনে আখতারুজ্জামান চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে স্বাধীন দেশের জন্য যুদ্ধ করেছি, সেই দেশেই বিমানবন্দরে সাধারণ মানুষের ভোগের প্রতিবাদ করায় আজ আমাকে হেলমেট ও হাতকড়া পরানো হয়েছে। কোনো জুলুম-নির্যাতন চালিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ স্তব্ধ করা যাবে না।”

​ড.শফিকুল ইসলাম মাসুদের তীব্র প্রতিবাদ:বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও রিমান্ডের কড়া সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এক বিবৃতিতে বলেন, “পবিত্র ওমরাহ পালন শেষে আসা হাজার হাজার সাধারণ যাত্রী বিমানবন্দরে পদে পদে হয়রানি ও ট্রলি সংকটের মুখোমুখি হচ্ছেন। অথচ বিমানবন্দরের সেই চরম বিশৃঙ্খলা, অনিয়ম ও নিজস্ব ব্যর্থতা আড়াল করতেই একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জনপ্রতিনিধিকে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।”

ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা তানজিন তিশার

​তিনি অবিলম্বে এই অসত্য মামলা প্রত্যাহার, রিমান্ড বাতিল এবং বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ অক্টোবর ২০২৬
Trulli

আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড,বিমানবন্দর থানায় মামলা: তীব্র প্রতিবাদে ড.শফিকুল ইসলাম মাসুদ