সর্বশেষ

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান এবং গর্বিত মায়েদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের গর্বিত মায়েদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শনিবার সকাল ১০টায় বেনাপোল পৌর বিয়েবাড়ী কমিউনিটি সেন্টারে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌরসভার মেয়র প্রার্থী যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ এর আয়োজনে অনুষ্ঠানে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, হবিবর রহমান হবি, তাজউদ্দীন, যুবদল নেতা, আল মামুন বাবলু, শিক্ষক ইন্তাজুর রহমান প্রমূখ।

গাজীপুরের ডেগেরচালায় ম্যাট্রিক্স গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের পাশাপাশি বাবা-মায়ের ত্যাগ, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এবং পরিবারের সহযোগিতা তাদের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃতি শিক্ষার্থীদের এ অর্জন ভবিষ্যতে উচ্চশিক্ষা ও দেশ গঠনে তাদের আরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আয়োজকরা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এ ধরনের আয়োজন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

রাজিব পুর সুইচগেট থেকে ২০০ পিস ইয়াবা বালিয়া মারী বিজিবির অভিযানে আটক

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ অক্টোবর ২০২৬
Trulli

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান