আদালত চত্বরে সংবাদ সংগ্রহের পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন আইনজীবীরা। আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬)সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের বাধার মুখে পড়ার ঘটনায় এই প্রতিক্রিয়া জানান তাঁরা।
আইনজীবীরা বলেন, আদালত সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার জায়গা এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। উন্মুক্ত বিচারব্যবস্থায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া স্বাধীন সাংবাদিকতা ও তথ্যের অবাধ প্রবাহকে সংকুচিত করার শামিল।
সুপ্রিম কোর্ট ও স্থানীয় বারের জ্যেষ্ঠ আইনজীবীরা জানান,আদালতের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাংবাদিকদের পেশাগত কাজে বাধা প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে অবিলম্বে সাংবাদিকদের স্বাভাবিক দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার দাবি জানান তাঁরা।
এ সময় আইনজীবীরা ভবিষ্যতে বিচার প্রাঙ্গণে সাংবাদিকদের অবাধ ও নিরাপদ সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।





















