সর্বশেষ

সাবেক এমপি আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের অভিযোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ শনিবার (৩ অক্টোবর, ২০২৬) বিকেল পৌনে ৫টায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​

আদালতে সাংবাদিকদের প্রবেশে বাধা: ক্ষোভ প্রকাশ আইনজীবীদের

বিক্ষোভ মিছিলটি উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর এলাকায় গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত।
​

উত্তরা অঞ্চল পরিচালক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাহবুবুল আলমের পরিচালনায় সমাবেশে স্থানীয় শীর্ষ পর্যায়সহ বিভিন্ন থানার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমীর ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, তুরাগ উত্তর থানা আমীর মতিউর রহমান, দক্ষিণখান পূর্ব থানা আমীর আবু সাঈদ, দক্ষিণখান পশ্চিম থানা আমীর আবু সাঈদ শাহনেওয়াজ, বিমানবন্দর থানা আমীর এনামুল হক শিপন এবং মহানগরীর যুব বিভাগের সেক্রেটারি মোস্তফা ফয়সাল পারভেজসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
​

গাজীপুরের ডেগেরচালায় ম্যাট্রিক্স গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সমাবেশে জামায়াত নেতারা বলেন, বিমানবন্দরে সাধারণ নাগরিকদের হয়রানির বিরুদ্ধে কথা বলায় প্রতিকার পাওয়ার বদলে উল্টো বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। অনতিবিলম্বে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা এই মামলা প্রত্যাহার এবং যেকোনো ধরনের প্রশাসনিক হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানান তাঁরা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ অক্টোবর ২০২৬
Trulli

সাবেক এমপি আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ