সর্বশেষ

সাভারে ভুয়া পুলিশ কর্মকর্তা প্রতারক ফয়সাল গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

সাভারে পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগে মো.ফয়সাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার (৬ অক্টোবর২০২৬) রাতে উপজেলার চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়,গ্রেপ্তারকৃত ফয়সাল নিজেকে পুলিশের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে রাতে সাভারের চাপাইন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় ভুয়া পুলিশ পরিচয় প্রদানকালে তাকে হাতেনাতে আটক করা হয়।

বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ফয়সালের বিরুদ্ধে প্রতারণা ও পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখানোর অপরাধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

​সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,অপরাধী বা প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। কেউ যেন আইনশৃঙ্খলার নামে প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সাভারবাসীকে সচেতন থাকার এবং সন্দেহভাজন কাউকে দেখলে তাৎক্ষণিক থানায় জানানোর আহ্বান জানান তিনি।

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বালু উত্তোলন: জাতীয় গ্রিডের টাওয়ারসহ ঝুঁকিতে নদীতীর ও জনবসতি

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ অক্টোবর ২০২৬
Trulli

সাভারে ভুয়া পুলিশ কর্মকর্তা প্রতারক ফয়সাল গ্রেপ্তার