এক পরিবারে একাধিক সার ডিলারশিপ: হাইকোর্টের স্থিতাবস্থা স্থগিত

অনলাইন ডেস্ক

একই পরিবারের একাধিক সদস্যের সার ডিলারশিপ নেওয়ার সুযোগ না রাখার সরকারি নীতিমালা নিয়ে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।বুধবার (৭ অক্টোবর) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহবুবা জুঁই শুনানি করেন। রিটকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইকরামুল হক টুটুল।

নান্দাইলে কৃষক হত্যা: তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

একই পরিবারের একাধিক সদস্যের নামে সার ডিলারশিপ থাকার সুযোগ বন্ধ করে দেওয়া সংক্রান্ত নীতিমালার কয়েকটি বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছিল।রিটের শুনানি শেষে হাইকোর্ট সংশ্লিষ্ট নীতিমালার কার্যকারিতার ওপর স্থিতাবস্থা জারি করেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে।

শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ স্থগিত করেন।

আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড,বিমানবন্দর থানায় মামলা: তীব্র প্রতিবাদে ড.শফিকুল ইসলাম মাসুদ

রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, নতুন নীতিমালার উদ্দেশ্য হলো সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং একই পরিবারের একাধিক সদস্যের হাতে ডিলারশিপ কেন্দ্রীভূত হওয়ার সুযোগ বন্ধ করা।এ বিষয়ে রাষ্ট্রপক্ষ আরও জানিয়েছে, সার ডিলার নিয়োগ প্রক্রিয়া যাতে নীতিমালা অনুযায়ী পরিচালিত হতে পারে, সে জন্যই হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়েছিল।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ অক্টোবর ২০২৬
Trulli

এক পরিবারে একাধিক সার ডিলারশিপ: হাইকোর্টের স্থিতাবস্থা স্থগিত