ঢাকা দক্ষিণ, গাজীপুর ও রংপুরে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প

অনলাইন ডেস্ক

ঢাকা দক্ষিণ, গাজীপুর ও রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।বুধবার একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর আওতায় মূলত সড়ক, ড্রেনেজ, নর্দমা, ফুটপাত ও অন্যান্য নগর অবকাঠামোর উন্নয়ন করা হবে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। প্রকল্পের সঙ্গে সমন্বিত পয়োনিষ্কাশন পরিকল্পনা যুক্ত করার বিষয়ও রয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ ও উন্নয়নের কাজ হবে।অন্যদিকে রংপুর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনের কাজও করা হবে।একনেক সভায় নগর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আমলাতন্ত্রকে আরও জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার

প্রকল্প বাস্তবায়নে নির্মাণকাজের মান নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো রাস্তা বা অবকাঠামো নির্মাণের পর নির্দিষ্ট সময়ের মধ্যে ত্রুটি দেখা দিলে ঠিকাদারকে নিজ খরচে তা মেরামতের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আবদুর রহিম সাকি জানিয়েছেন, এসব প্রকল্পের প্রস্তুতি আগে থেকেই চলছিল এবং এগুলোর সঙ্গে নির্বাচনী প্রস্তুতির কোনো সম্পর্ক নেই।একই সভায় রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎকেন্দ্রসহ আরও কয়েকটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।সব মিলিয়ে ওই সভায় ১৩টি প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ অক্টোবর ২০২৬
Trulli

ঢাকা দক্ষিণ, গাজীপুর ও রংপুরে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প