সর্বশেষ

নিকাব নিয়ে বিতর্কের জেরে ঢাবির শিক্ষককে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক ও অপমানজনক আচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে সোমবার (১২ অক্টোবর) শ্রেণিকক্ষে লাল কার্ড প্রদর্শন করে কর্মসূচি পালন করেছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের অভিযোগ, নিকাব পরা এক ছাত্রীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করেছিলেন ওই শিক্ষক। পাশাপাশি একই বেঞ্চে ছয়জন ছাত্রকে বসতে দেখে তাঁদের ‘গে’ ও ‘গরিব’ বলেও মন্তব্য করার অভিযোগ তুলেছেন তাঁরা।

এ ধরনের আচরণকে বৈষম্য, অপমান ও হয়রানি হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। তাঁদের ব্যবহৃত স্লোগানের মধ্যে ছিল বর্ণবাদী, শ্রেণিবিদ্বেষী ও দ্বিচারিতাপূর্ণ আচরণের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শনের আহ্বান।

চুয়েটে উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ

কর্মসূচিতে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিক খন্দকার বলেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পোশাক ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করার প্রবণতা শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক আস্থার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। যাঁদের স্বাধীনতা খর্ব করা হয়েছে, তাঁদের পাশে দাঁড়িয়ে তিনি মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান।

তিনি আরও বলেন, ব্যক্তিগত অস্বস্তির কারণে অন্যের পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ করা গ্রহণযোগ্য নয়। শিক্ষাপ্রতিষ্ঠানকে বৈষম্য ও হয়রানিমুক্ত রেখে মুক্ত আলোচনা এবং জ্ঞানচর্চার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদও কর্মসূচির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগগুলোর প্রতিবাদে কালো কাপড় ব্যবহার ও লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেছেন।

চুয়েটে শাটডাউন, ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে নিজ দফতরে ঢুকলেন নতুন উপাচার্য

এর আগে গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি শ্রেণিকক্ষে নিকাব পরা এক ছাত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে। বিষয়টি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরদিন ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে সাময়িকভাবে সব ধরনের ক্লাস কার্যক্রম থেকে অব্যাহতি দেয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ অক্টোবর ২০২৬
Trulli

নিকাব নিয়ে বিতর্কের জেরে ঢাবির শিক্ষককে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ