সর্বশেষ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে নিবন্ধন শুরু, আবেদন চলবে ১২ নভেম্বর পর্যন্ত

অনলাইন ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থী ও গবেষকদের অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। আগামী ২৩ জানুয়ারি ২০২৭ তারিখে সমাবর্তন আয়োজনের পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয়টি। নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।গত বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন শিক্ষাবর্ষে নির্ধারিত ডিগ্রি অর্জনকারীরা এ সমাবর্তনে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পরীক্ষায় ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরা নিবন্ধনের সুযোগ পাবেন। মাস্টার্স ফাইনাল, বিবিএ, এমএড, বিএসসি ইন সিএসই, এলএলবি ফাইনাল, বিএফএ অনার্স ও বিএফএ পাস পরীক্ষায় ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণদেরও আবেদনের সুযোগ রয়েছে।

এ ছাড়া এমবিএ পরীক্ষায় ২০১৩ থেকে ২০২২, বিএড অনার্সে ২০১৪ থেকে ২০২৩, বিএসসি ইন ইসিইতে ২০১২ থেকে ২০২৩ এবং এমএসসি ইন সিএসইতে ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।বিষয়ভিত্তিক অন্যান্য যোগ্যতার মধ্যে বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০১৯ থেকে ২০২৩ সালের উত্তীর্ণরা এবং অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টে ২০২০ থেকে ২০২৪ সালের উত্তীর্ণরা রয়েছেন। অনার্স ইন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজে ২০১৯ থেকে ২০২২ সালের উত্তীর্ণরাও নিবন্ধন করতে পারবেন।

দিল্লির রাজনৈতিক পরিস্থিতি ভারতের অভ্যন্তরীণ বিষয়, মন্তব্য করবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

বিএসসি অনার্স ইন এফডিটি, এএমটি ও কেএমটি এবং এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরাও আবেদনের যোগ্য। এ ছাড়া মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে ২০১৬ থেকে ২০২৩, মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজমে ২০২০ থেকে ২০২২, এমপিএডে ২০২০ থেকে ২০২৩ এবং এমএসএডে ২০১০ থেকে ২০২৪ সালের উত্তীর্ণরা অংশ নিতে পারবেন।

অন-ক্যাম্পাস এমএএস/এএমবিএতে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে উত্তীর্ণ এবং ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে এমফিল বা পিএইচডি ডিগ্রি অর্জনকারী গবেষকদেরও নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে নিবন্ধন ফি ৪ হাজার টাকা অথবা ৪০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। প্রতিটি সনদের জন্য অতিরিক্ত ৮০০ টাকা অথবা ১০ মার্কিন ডলার দিতে হবে। তবে কেউ আগে থেকেই মূল সনদ সংগ্রহ করে থাকলে ওই সনদের জন্য পুনরায় ফি দিতে হবে না।

আগ্রহীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ফি পরিশোধ করা যাবে সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে। মাস্টারকার্ড, ভিসা, অ্যামেক্স ও নেক্সাস কার্ডেও অর্থ পরিশোধের সুযোগ রয়েছে।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা , প্রথম ভোট ২১ জানুয়ারি

নিবন্ধনসংক্রান্ত সহায়তার জন্য ০১৩৪৭-৫৫২১৫১-৭ এবং পেমেন্টসংক্রান্ত সমস্যায় ০১৩৪৭-৫৫২১৫৮ নম্বরে যোগাযোগ করা যাবে। সহায়তা পাওয়া যাবে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ ছাড়া convocation@nu.ac.bd ঠিকানায় ই-মেইল করা যাবে।সমাবর্তনের নির্দিষ্ট সময়, স্থান ও বিস্তারিত অনুষ্ঠানসূচি পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ অক্টোবর ২০২৬
Trulli

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে নিবন্ধন শুরু, আবেদন চলবে ১২ নভেম্বর পর্যন্ত