সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদে দালালদের অবাধ বিচরণ ও অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের সচিব মাসুদ করিমকে ঘিরে এসব অভিযোগ সামনে এসেছে।

অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদে প্রশাসক অনুপস্থিত থাকা অবস্থায়ও কয়েকজন দালাল সচিবের কক্ষে প্রবেশ করে বিভিন্ন ফাইল খুলে কাগজপত্র দেখা শুরু করেন। প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অনুপস্থিতিতে কীভাবে বহিরাগত ব্যক্তিরা পরিষদের কক্ষে প্রবেশ করে গুরুত্বপূর্ণ নথিপত্র দেখছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা, নিরাপত্তা এবং দালালদের ভূমিকা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
111
Shares
শেয়ার করুন
শেয়ার করুন
















