সর্বশেষ

সাভারের বিরুলিয়ায় সেলিম মিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা, অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাভার প্রতিনিধি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় বিভিন্ন ফেসবুকের মাধ্যমে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাব এলাকার সম্মানীয় বাসিন্দা মো. সেলিম মিয়া ও তাঁর পরিবারকে জড়িয়ে প্রচারিত ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত খবরের প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা উক্ত মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

​প্রকৃত ঘটনা ও বাস্তব চিত্র: মো. সেলিম মিয়া ও তাঁর পরিবার অত্যন্ত শান্তিকামী এবং এলাকার সম্মানীয় নাগরিক। তাঁদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।ঘটনার পেছনের কারণ: স্থানীয় প্রভাবশালী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসর এবং ছাত্র-জনতা হত্যা মামলার অন্যতম আসামি—যার বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে বিরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পদ বাগিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে—সেই মধু মাদবর দীর্ঘদিন ধরে মো.সেলিম মিয়াকে এলাকায় অনৈতিক মাদক ব্যবসায় যুক্ত করার জন্য কুপ্রস্তাব ও নানাবিধ চাপ প্রয়োগ করে আসছিল। মধু মাদবরের এমন অনৈতিক ও অবৈধ প্রস্তাবে সাড়া না দেওয়ায় সে এবং তার সন্ত্রাসী সহযোগীরা ক্ষিপ্ত হয়ে মো.সেলিম মিয়ার বসতবাড়িতে আকস্মিক হামলা ও ভাঙচুর চালায়।​ মধু মাদপুর শুধু হামলা চালিয়েও খান্ত না হয়ে, পরবর্তীতে মো. সেলিম মিয়া ও তাঁর পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং ব্ল্যাকমেইল করার হীন উদ্দেশ্যে অনলাইনে কাল্পনিক, অসত্য ও বানোয়াট তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
​আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই—অনলাইনে প্রচারিত সংবাদ ও তথ্যের সাথে বাস্তবতার দূরতম কোনো সম্পর্ক নেই। অনৈতিক কুপ্রস্তাবে রাজি না হওয়ার ক্ষোভ থেকেই ভুক্তভোগী পরিবারটিকে সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এই চক্রান্ত সাজানো হয়েছে। বর্তমানে মধু মাদবর ও তার ক্যাডার বাহিনীর নানাবিধ হুমকিতে মো. সেলিম মিয়া ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও দাবি:আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং সচেতন সাংবাদিকদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি—নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচন করা হোক। সেলিম মিয়ার বসতবাড়িতে হামলাকারী এবং অনলাইনে মিথ্যা অপপ্রচারকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক। সন্ত্রাসী মধু মাদবর ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
​প্রতিবাদকারী:

রৌমারী উপজেলার দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে ৪০০বস্ত্র বিতরণ

​মো. সেলিম মিয়া

ও সচেতন এলাকাবাসী

গ্রাম: কাকাব,বিরুলিয়া,থানা: সাভার, ঢাকা।

আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ, সচিব মাসুদ করিমকে ঘিরে প্রশ্ন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ অক্টোবর ২০২৬
Trulli

সাভারের বিরুলিয়ায় সেলিম মিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা, অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ