সর্বশেষ

সাবেক ওসি পালানোর ঘটনায় উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে হত্যা মামলার আসামি সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় ওসি মহিবুল্লাহকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এ ঘটনায় এএসই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়। ডিএমপি কমিশনার বলেন, এই ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছে এসি উত্তরা এবং উত্তরা পশ্চিম থানার ওসি।

আশুলিয়ায় হাসপাতালে আগুনে দগ্ধদের তথ্য সংগ্রহে বাধা, সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা

এ ছাড়া সাবেক ওসি শাহ আলম পালানোর ঘটনায় ডিএমপির পক্ষ থেকে রেড এলার্ট জারি করা হয়। পালানোর অভিযোগে শাহ আলমের নামে মামলাও করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হত্যা মামলায় গ্রেপ্তার উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যান।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগ দেন তিনি। ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

রাজধানীর ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ জানুয়ারি ২০২৫
Trulli

সাবেক ওসি পালানোর ঘটনায় উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার