সর্বশেষ

আশুলিয়ায় একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ায় অনুমোদন ছাড়াই ইট ভাটা পরিচালনার দায়ে অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। আগামী দিনেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ধামসোনা ইউনিয়নের বাশবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি, জহিরুল আলম।

কক্সবাজারে বাড়িতে ৯০ হাজার ইয়াবা ও ৩৫ লাখ টাকা উদ্ধার, নারীসহ আটক ৩

অভিযান থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জহিরুল আলম জানান, প্রয়োজনীয় ছাড়পত্র ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন না নিয়ে বাশবাড়ী এলাকায় মদিনা ব্রিকস ইটভাটা পরিচালনা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে ভাটাটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাaরা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভাটাটি গুড়িয়ে দেয়া হয় এবং যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম আরো জানান, পর্যায়ক্রমে সাভারের সব অবৈধ ইটভাটায় তাদের অভিযান পরিচালনা করা হবে। সাভার উপজেলায় অনুমোদনহীন অবৈধ সকল ইটভাটা গুড়িয়ে দিতে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যেই এমন অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ মার্চ ২০২৫
Trulli

আশুলিয়ায় একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন