সর্বশেষ

মানিকগঞ্জে এসির কার্টুনে মিললো তরুণীর মরদেহ

উপজেলা সংবাদদাতা

মানিকগঞ্জ সদর উপজেলা থেকে কার্টুনবন্দী অজ্ঞাত মাঝবয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকায় থেকে লাশটি উদ্ধার করে। কার্টুনে আবদ্ধ বস্তু দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দিলে বেলা ২টার দিকে এ কার্টুনবন্দী লাশটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতের কোন এক সময় অজ্ঞাতরা কার্টুনে মোড়ানো লাশটি রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার, রিমান্ডের আবেদন করা হবে

পুটাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার ও স্থানীয় বাসিন্দা চিত্ত রঞ্জন সরকার বলেন, স্থানীয় বাসিন্দারা সকালে আমাকে জানালে আমি গ্রাম পুলিশ পাঠিয়ে কার্টুনের বাক্সটাকে বাঁশের ঝাড়ে থেকে তুলে রাস্তার পাড়ে রাখতে বলি। তখন কার্টুন থেকে দুর্গন্ধ এবং রক্ত বের হচ্ছিল। পুলিশকে খবর দিলে তারা এসে কার্টুন খুলে মাঝ বয়সী নারীর লাশ উদ্ধার করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট লাশের পরিচয় শনাক্তে কাজ করছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আশুলিয়ায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ: নিহত ৭,আহত শতাধিক

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ এপ্রিল ২০২৫
Trulli

মানিকগঞ্জে এসির কার্টুনে মিললো তরুণীর মরদেহ