সর্বশেষ

রাজিবপুরে মুখে কালো কাপড় বেঁধে ইসরাইলের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরাইলি হামলার প্রতিবাদে কুড়িগ্রামের রাজিবপুরে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার দুপুরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে শহরের প্রধান সড়কে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

ব্যানার, ফেস্টুন ও কালো পতাকা নিয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রদলের নেতারা ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক পলাশ মাহমুদ বলেন, “গাজায় শিশুদের ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তা বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা মুখে কালো কাপড় বেঁধে তাদের প্রতি একাত্মতা প্রকাশ করছি।”

প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজসহ ইবি প্রশাসনের কাছে ছাত্রদলের ৯ দফা দাবি

সমাবেশে হাবিবুল্লাহ হাবিব, হারুন অর রশিদ,মেহেদী, সবুজসহ সবাই একাত্মতা প্রকাশ করে বলেন ‘যে বিশ্ব বারবার মানবাধিকারের কথা বলে, আজ তাদের অনেকেই নিরব। কিন্তু রাজিবপুরের সাধারণ ছাত্ররা চুপ থাকতে পারেনি।

প্রতিবাদ কর্মসূচিতে এক মিনিট নীরবতা পালন করে গাজায় নিহত নিরীহ ফিলিস্তিনিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

চুয়াডাঙ্গার ধুতুরহাটে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ছাত্রদলের নেতারা জানান, এটি একটি প্রতীকী প্রতিবাদ। ভবিষ্যতে দেশব্যাপী আরও জোরালো কর্মসূচি গ্রহণ করা হবে। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ এপ্রিল ২০২৫
Trulli

রাজিবপুরে মুখে কালো কাপড় বেঁধে ইসরাইলের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ