সর্বশেষ

টাঙ্গাইলের মধুপুরে চার মাসের শিশুকে বিক্রি করে মোবাইল-গহনা কিনলেন মা

জেলা প্রতিনিধি

৪ মাসের শিশু সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে গহনা, মোবাইল ও জুতা কিনলেন মা লাবনী আক্তার লিজা।
সম্প্রতি টাঙ্গাইলের মধুপু্র পৌর শহরের শেওড়াতলা এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় লাবনীর স্বামী রবিউল ইসলাম মধুপুর থানা পুলিশকে বিষয়টি জানালে থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে শিশুটিকে শুক্রবার সকালে মায়ের কোলে ফিরিয়ে দেয়।

ডেঙ্গুর দাপট বাড়ছেই, একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

পুলিশ সূত্রে জানা যায়, মধুপুর উপজেলা পৌর শহরের শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার সাথে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে বিয়ে হয়। তাদের ৪ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পরেই রবিউলের সাথে প্রায়ই বিভিন্ন অযুহাতে ঝগড়ায় জড়িয়ে পরেন লাবনী।
রবিউল ইসলাম বলেন, বিয়ের পরে নানা অজুহাতে স্ত্রী লাবনী ঝগড়া করতো। সন্তান জন্মের পর থেকে সংসারে আবার শান্তি নেমে আসে। সম্প্রতি লাবনী ভূঞাপুরে বোনের বাড়িতে বেড়াতে যায়। কয়েক দিন পর ফিরে আসতে বললে সে দুর্ব্যবহার করে ও সংসার করবে না বলে জানিয়ে দেয়। এক পর্যায়ে সে সন্তান বিক্রির বিষয়টি আমাকে জানায়। পরে কৌশলে লাবনীকে ভূঞাপুর থেকে বাড়িতে নিয়ে আসি।

শিশুটির মা লাবনী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামের একজনের সহযোগিতায় ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে ৪০ হাজার টাকায় তামিমকে বিক্রি করি। ওই টাকা দিয়ে মোবাইল, পায়ের নূপুর ও নাকের নথ কিনেছি। সন্তানকে বিক্রি করায় আমি অনুতপ্ত।

পাবনায় পদ্মায় রাতের আঁধারে সশস্ত্র পাহারায় অবৈধ বালু উত্তোলন

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর বলেন, লাবনী নামে এক মা তার চার মাসের সন্তানকে বিক্রি করেছে বলে আমাদের কাছে অভিযোগ করেন রবিউল । পরবর্তীতে তদন্ত কর্মকর্তা রাসেল আহমেদের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের টিম ও স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে ভোরে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ এপ্রিল ২০২৫
Trulli

টাঙ্গাইলের মধুপুরে চার মাসের শিশুকে বিক্রি করে মোবাইল-গহনা কিনলেন মা