সর্বশেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের প্রতিরক্ষা মন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

কাতারের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার (২৩ এপ্রিল) দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের ছাড় নয়: দুদককে রাষ্ট্রপতি

বাংলাদেশের প্রস্তাবে রাজি হয়ে সশস্ত্র বাহিনীর বিভিন্ন সার্ভিস শাখায় ৭২৫ জন বাংলাদেশী সেনাসদস্যকে প্রেষণে নেয়ার সম্মতি প্রদান করায় প্রধান উপদেষ্টা শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বাধীন কাতার সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনী পেশাগতভাবে উপকৃত হবে এবং পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

প্রধান উপদেষ্টা আশ্বাস দেন যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তিন দশকের অভিজ্ঞতা, শৃঙ্খলা ও পেশাদারত্ব কাতার সশস্ত্র বাহিনীর উন্নয়নে কাজে লাগাবে। তিনি আরো বলেন, এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ নতুন সহযোগিতার পথ উন্মোচন করবে এবং ভবিষ্যতে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে একটি দৃঢ় ভিত্তি তৈরি করবে।

র‍্যাব বিলুপ্ত, সংসদে পাস হলো ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বিল

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ এপ্রিল ২০২৫
Trulli

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের প্রতিরক্ষা মন্ত্রীর সাক্ষাৎ