সর্বশেষ

ঘাস কাটা মেশিন বিতরণ ও স্টেরয়েড হরমোন অপপ্রয়োগ বিষয়ে সভা

শহীদুল ইসলাম

ঢাকার দোহার উপজেলায় রাসায়নিক ব্যতীত বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্ট করণ, খামারিদের উৎসাহিত করণ ও গবাদি পশুতে স্টেরয়েড হরমোন অপপ্রয়োগ, কুফল বিষয়ে সচেতনতামূলক সভা ও ঘাস কাটা মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল, ২০২৫) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

দোহার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি সার্জন ডা. মো. আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।

উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহমান, মাহবুবুল হাসানসহ আরো অনেকে। পরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিজিপি) এর আওতায় ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ১২ টি ডেইরি ও ফ্যাটেনিং পিজি সমিতির মাঝে ১২ টি ঘাস কাটা মেশিন বিতরণ করা হয়।

আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ এপ্রিল ২০২৫
Trulli

ঘাস কাটা মেশিন বিতরণ ও স্টেরয়েড হরমোন অপপ্রয়োগ বিষয়ে সভা