সর্বশেষ

ফতুল্লা মুসলিমনগর নয়াবাজার এলাকার জ্বলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ ফতুল্লা থানার এনায়েত নগর ইউনিয়নের মুসলিম নগর নয়াবাজার এলাকার দীর্ঘদিনের জ্বলাবদ্ধতা নিরসনের জন্য মানববন্ধন করেন এলাকার সর্বস্তরের জনগন।

গতকাল বৃহস্পতিবার ০৮ মে বৃহস্পতিবার বিকালে উক্ত মানববন্ধনে মুসলিম নগর এলাকার জ্বলাবদ্ধতা পরিদর্শনে আসেন এবং মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন নারায়ণগঞ্জ গন মানুষের নেতা জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
এতে মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন বিগত দিনে যারা জন প্রতিনিধি ছিলো তারা এই এলাকার মানুষকে বঞ্চিত করেছে। তারা যদি যথাযথ ভাবে কাজ করতো তাহলে এই জন দূর্ভোগ সৃষ্টি হতোনা।

জনগণের কল্যাণ সাধন সরকারের মূল লক্ষ্য : মুখ্য সমন্বয়ক (এসডিজি)

আবদুল জব্বার বলেন দায়িত্বশীল কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই এলাকার জ্বলাবদ্ধতা দূর করতে হবে। তিনি আরো বলেন আমরা সব সময় জনগনের খেদমতে জনগনের সাথে থাকতে চাই, আমরা চাই একটি কল্যাণ রাস্ট্র। আপনারা আমাদের যদি সুযোগ দেন ইনশাআল্লাহ একটি ইনসাফ পূর্ণ দেশ উপহার দেবো।

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা আবদুল মোমিন সহ অনেক সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য দীর্ঘদিন যাবত মুসলিম নগর এলাকা জ্বলাবদ্ধতার জন্য প্রায় পাচ লাখ মানুষের যাতায়াতের রাস্তা জ্বলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তিতে পরেছে এলাকার সর্বস্তরের জনগন ।
আব্দুল মোমিন বলেন আগামী পনের দিনের মধ্যে যদি দৃশ্যমান কাজের কোন অগ্রগতি না দেখি এর চেয়ে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।
অন্যান্যের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম, সালেহ আহমদ, মোক্তার হোসেন ডাক্তার আবুল হোসেন, মহিউদ্দিন, আলম, প্রমুখ।

ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ মে ২০২৫
Trulli

ফতুল্লা মুসলিমনগর নয়াবাজার এলাকার জ্বলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন