সর্বশেষ

আশুলিয়ায় রুবেলের খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

মাহবুব আলম মানিক

আশুলিয়ায় ইউপি সদস্য রুহুল আমিন মন্ডলের ভাই রুবেল মন্ডল হত্যাকান্ডে জরিত সন্ত্রাসী খুনিদের ফাঁসির দাবিতে মানবন্ধন করেছেন এলাকাবাসী ও পরিবারের লোকজন।

বৃহস্পতিবার বিকাল ৫ টায় মৃতের নামাযে জানাযা শেষ করে আশুলিয়ার পাড়াগাঁও ঈদগাহ মাঠের সামনে এ মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন মৃত রুবেলের স্ত্রী ও তার পরিবারের লোকজন সহ স্থানীয়রা।

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

বক্তারা বলেন, রুবেলের অকাল মৃত্যুতে আশুলিয়াবাসী ও পাড়াগ্রামবাসী একজন সৎ নিষ্ঠাবান সৃজনশীল মানুষকে হারিয়েছে। এ মৃত্যু মেনে নেওয়া যায় না। আর কোনো মায়ের বুক যাতে খালি না হয় সে লক্ষ্যে রুবেলের খুনিদের ফাঁসি দিলে সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

উল্লেখ্য, ৭ই মে দুপুরে ঢাকা জেলার সাভার থানাধীন দেউল গ্রামে মাছের ঘেরের পাশে অস্ত্রধারী সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মারা যান রুবেল মন্ডল।জানা যায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রুহুল আমিন মন্ডলের ছোট ভাই রুবেল মন্ডলকে ঝুট ব্যবসার জেরে পরিকল্পিত ভাবে হত্যা করেন সন্ত্রাসীরা।

এ ঘটনায় নিহতের স্ত্রী রিমি আক্তার বাদী হয়ে ওইদিনই সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের জরিত আলাউদ্দিন নামের একজন কে আটক করেন সাভার থানা পুলিশ ।

বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান কল্যান ফ্রন্ট ময়মনসিংহ দঃ জেলা সম্মেলন অনুষ্ঠিত

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ মে ২০২৫
Trulli

আশুলিয়ায় রুবেলের খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন