সর্বশেষ

বদরপুর দাখিল মাদরাসায় উন্নয়নের ছোঁয়া নেই: স্বাস্থ্যসম্মত ভবনের দাবি শিক্ষার্থীদের

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বদরপুর দাখিল মাদরাসা প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে এবং ১৯৮৩ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। কিন্তু দীর্ঘ চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও মাদরাসাটি আজও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। নেই কোনো পাকা ভবন, পুরনো জরাজীর্ণ টিনশেড ঘরেই চলছে শিক্ষাদান কার্যক্রম।

বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে ভিজে যায় শিক্ষার্থীদের বই, খাতা ও অন্যান্য শিক্ষা উপকরণ। এতপ্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা, ফলাফল, খেলাধুলা, স্কাউট ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে ভালো অবস্থান ধরে রেখেছে।

তবে এসব সফলতার পেছনে রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, যা আরও ফলপ্রসূ হতে পারত যদি প্রতিষ্ঠানটিতে একটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ শিক্ষার পরিবেশ থাকত। আধুনিক শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীরা পাঠদানে আগ্রহ হারিয়ে ফেলছে বলে অভিযোগ করছেন অভিভাবকরা।

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

২০২৪ সালে মাদরাসাটির একটি নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধনের কথা থাকলেও তা এখনও বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। এতে করে হতাশা প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

তারা দ্রুত ভবন নির্মাণ কাজ শুরু করে একটি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের দাবি, অবিলম্বে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বদরপুর দাখিল মাদরাসাকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে হবে।&

আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ মে ২০২৫
Trulli

বদরপুর দাখিল মাদরাসায় উন্নয়নের ছোঁয়া নেই: স্বাস্থ্যসম্মত ভবনের দাবি শিক্ষার্থীদের