সর্বশেষ

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা  মামলার আসামি রনি গ্রেপ্তার

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার মামলার আসামি রনি আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ( ৯ মে) রাত ৭টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রনি আহমেদ আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আবুল গফুরের ছেলে। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৭টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি রনি আহমেদকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল। তবে আত্মগোপনে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বেশ সক্রিয় ছিল।

ডেঙ্গুর দাপট বাড়ছেই, একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

জানা যায়, সাম্প্রতি তার নেতৃত্ব আশুলিয়ার শ্রীপুর এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এরপর থেকে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। সেই ধারাবাহিকতায় আজকে তাকে গ্রেপ্তার করা হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গ্রেপ্তার রনির নামে একাধিক ছাত্র-জনতা হত্যায় মামলা রয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

পাবনায় পদ্মায় রাতের আঁধারে সশস্ত্র পাহারায় অবৈধ বালু উত্তোলন
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ মে ২০২৫
Trulli

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা  মামলার আসামি রনি গ্রেপ্তার