সর্বশেষ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

উপজেলা সংবাদদাতা

২৪ শে  মে (শনিবার) দুপুর ২ ঘটিকার সময় মহালছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াদুদ ফাউন্ডেশন, মহালছড়ি এর আয়োজনে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আয়োজক কমিটির আহবায়ক মো, আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) খাগড়াছড়ি পার্বত্য জেলা, বিশেষ অথিতি  হিসাবে উপস্থিত  খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এম এন আবছার। এছাড়াও মহালছড়ি উপজেলার বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

খেলা শুরুর আগে মহালছড়ি শিল্পকলা শিল্পীদের অংশগ্রহণে জাতীয় সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জমকালো আটস ফাটিয়ে   টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা শুরু করেন প্রধান অতিথি।

৩৫০ রানের ইনিংসের পুরস্কার, আফগানিস্তান টেস্ট দলে তাওহীদ হৃদয়

ফাইনাল  খেলায় অংশ করে মহালছড়ি সদর উপজেলার অনির্বাণ  স্পোর্টিং ক্লাব বনাম মাইসছড়ি  জিয়া স্মৃতি  সংসদ  ক্লাব । অনির্বাণ  স্পোর্টিং ক্লাব ৪-১গোলে জয়ী হয়। খেলার ম্যান অব ম্যাচের খেতাব অর্জন করেন অনির্বাণ স্পোর্টিং ক্লাবের মো: জুয়েল হোসেন

এই টুর্নামেন্টে মহালছড়ির ১২টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে বলে জানায় আয়োজক কমিটি ও সংশ্লিষ্টরা।

এমবাপ্পের সঙ্গে নিজেকেও বিশ্বসেরা বললেন ইয়ামাল

আজকের খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা’র নিখিল দে এবং সহকারী রেফারির দায়িত্বে ছিলেন মো: আলামীন  ও কেরু মারমা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ মে ২০২৫
Trulli

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত