সর্বশেষ

সাভার ও আশুলিয়ায় ১৫ কিলোমিটার জুড়ে যানবাহনের ধীরগতি

আশুলিয়া প্রতিনিধি

ঈদযাত্রায় সাভারের বিভিন্ন সড়কে যানবাহনের অতিরিক্ত চাপে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে যানবাহনে ধীরগতি দেখা দিয়েছে।

বুধবার (৪ জুন) দুপুরের পর থেকে সাভারের ঢাকা-আরিচা ও আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। পুলিশ বলছে, বুধবার শিল্পাঞ্চলের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করায় সড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথায় যানজট নেই। ট্রাফিক ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর থেকে হেমায়েতপুর পর্যন্ত সাভারমুখী লেনে ছয় কিলোমিটার ও একই সড়কের ব্যাংকটাউন থেকে গেন্ডা পর্যন্ত তিন কিলোমিটার জুড়ে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে দেখা গেছে।

আশুলিয়ায় কারখানা বিস্ফোরণে হতাহতদের স্মরণে মানববন্ধন,ক্ষতিপূরণ ও শাস্তির দাবি

এ ছাড়া নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার থেকে নবীনগর পর্যন্ত চার কিলোমিটার উভয়লেনে ও একই মহাসড়কের কবিরপুর থেকে জিরানি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারে যানবাহনে ধীরগতি লক্ষ্য করা গেছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূইয়া খবরের কাগজকে বলেন, ‘মঙ্গলবার শিল্পাঞ্চলের অনেক কারখানাতে বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে। বুধবার প্রায় ৬০ শতাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হবে। অবশিষ্ট কারখানা বৃহস্পতিবার ছুটি হয়ে যাবে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমেদ বলেন, ‘শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করায় সাভারে ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় সড়কে যানবাহনের সংখ্যাও বেড়েছে। ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলসহ বেশ কিছু জায়গায় যানবাহনের ধীরগতি থাকলেও কোথাও যানজট নেই।

চুয়াডাঙ্গার নয় মাইলে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু, আহত ৩

ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) গোলাম সারোয়ার খবরের কাগজকে বলেন, ‘ঈদযাত্রায় সাভারের সড়কে এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা নেই, পরিস্থিতি ভালো আছে। তবে সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও কোথাও যানজট নেই ৷ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা সড়কে কাজ করছি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ জুন ২০২৫
Trulli

সাভার ও আশুলিয়ায় ১৫ কিলোমিটার জুড়ে যানবাহনের ধীরগতি