সর্বশেষ

২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৯ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আগের দিন করোনায় ৫ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য বিভাগ। চলতি বছরে শনাক্ত রোগীর সংখ্যা ৪৫২ জন এবং মারা গেছেন ১৯ জন।ভিটামিন ও সাপ্লিমেন্ট কিনুন সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নতুন ১৯ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনে। আর এতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৯ হাজার ৫১৮ জন।

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬৮ শতাংশ। মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ জুন ২০২৫
Trulli

২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু