সর্বশেষ

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গা‌ড়ি‌তে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১৬ জুলাই) সকালে এ দুই হামলার ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। আহত পু‌লিশ সদস্যরা হলেন গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়ায় পুলিশের অভিযানে গাঁ’জা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের আসার কথা ছিল। তাদের পদযাত্রা বানচালের জন্য সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছেন স্থানীয়রা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সকাল ১০টার দিকে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একইদিন সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার করপাড়া এলাকায় ইউএনওর গাড়িও হামলা ও ভাঙচুরের শিকার হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন এম রকিবুল হাসান।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। তাদের পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা সদর উপজেলার করপাড়া এলাকায় গাড়িবহরে হামলা ও ভাঙচুর করেছেন। মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ জুলাই ২০২৫
Trulli

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন