সর্বশেষ

আশুলিয়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় আশুলিয়ার ভাদাইল উত্তরপাড়া সাধু মার্কেট এলাকায় মাদ্রাসাতুল মাদিনায় এ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় দোয়া পরিচালনা করেন মাদ্রাসাতুল মদিনার পরিচালক হাফেজ ইমাম উদ্দিন কাউসার। কুরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ রিফাত আহমেদ।

আশুলিয়ায় হাসপাতালে আগুনে দগ্ধদের তথ্য সংগ্রহে বাধা, সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা

এ সময় আরও উপস্থিত ছিলেন- বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি অলিউল্লাহ, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনতার প্রতিনিধি বাবুল আহমেদ খান, দৈনিক রুপবানীর আশুলিয়া প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক মো. রিপন আহমেদ ও মাদ্রাসাতুল মদিনার অর্ধ শতাধিক এতিম শিশু।

এ সময় দৈনিক যুগান্তরের সাংবাদিক মেহেদী হাসান বলেন, এতিমদের দোয়া আল্লাহ কবুল করেন; তাই বড় বড় চাইনিজ প্রতিষ্ঠান ও ক্লাব বাদ দিয়ে এতিমখানায় নিষ্পাপ শিশুদের কাছে এই মহান মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিকের জন্য দোয়া চাই।

রাজধানীর ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাইতুল আমান মসজিদের খতিব বলেন, মহান মুক্তিযোদ্ধার জন্য আল্লাহ তুমি এতিমদের দোয়া কবুল করো। তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করো। তার পরিবারের সবার দীর্ঘায়ু করে দাও বলে দোয়া করেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ জুলাই ২০২৫
Trulli

আশুলিয়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত