সর্বশেষ

গোপালগঞ্জের ঘটনায় ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি বর্তমানে অনেকটা শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কাউকে কোনো রকম ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন। উপদেষ্টা আরও জানান, গোপালগঞ্জের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে।

আশুলিয়ায় হাসপাতালে আগুনে দগ্ধদের তথ্য সংগ্রহে বাধা, সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা

উপদেষ্টা জানান, গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল, তবে হামলা যে এত বড় হবে, সেই তথ্য তাদের জানা ছিল না। তিনি বলেন, গতকাল এনসিপির সমাবেশে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর গতকাল বুধবার রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। এ ঘটনায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনকে ইতোমধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আনা হয়েছে এবং আহত আরও তিনজন পুলিশ সদস্যকে রাজারবাগ হাসপাতালে আনা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে এনসিপি নেতাদের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে সঠিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।

রাজধানীর ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। যারা অন্যায় করেছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং হবে। কাউকে কোনো রকম ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত সব অপরাধীরা ধরা না পড়বে, ততদিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। উপদেষ্টা এ সময় গোপালগঞ্জের ঘটনা লাইভ সম্প্রচার করায় সাংবাদিকসহ সংশ্লিষ্ট টিভি চ্যানেলগুলোকে ধন্যবাদ জানান। এর আগে উপদেষ্টা রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জের ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে যান।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ জুলাই ২০২৫
Trulli

গোপালগঞ্জের ঘটনায় ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না : স্বরাষ্ট্র উপদেষ্টা