সর্বশেষ

ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিলের রায় বহাল

অনলাইন ডেস্ক

নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানহানির অভিযোগে করা মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) আজ খারিজ করে আদেশ দেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) তৌফিক হোসেন।

একযোগে ৯৯ বিচারককে বদলি ও পদায়ন

২০০৭ সালে দেওয়া এক সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে ২০১০ সালে মামলা করেন জাসদের যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ জেলা বারের সদস্য নজরুল ইসলাম চুন্নু। এই মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ সালে হাইকোর্টে আবেদন করা হয়।

গত বছরের ২৪ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। পরে চেম্বার আদালত লিভ টু আপিলটি ২৭ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন।

মিথ্যা অপহরণের নাটক সাজিয়ে হোটেল মালিকের আত্মগোপন, অবশেষে চার বছর পর উদ্ধার ও রহস্য উদঘাটন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ জুলাই ২০২৫
Trulli

ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিলের রায় বহাল