সর্বশেষ

না ফেরার দেশে পারি জমালেন আশুলিয়ার প্রবীণ সাংবাদিক মোস্তাক আহমেদ

নিজস্ব প্রতিবেদক

দৈনিক আমাদের খবর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সদস্য মোঃ মোস্তাক আহমেদ আর নেই। ( ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার (১ আগষ্ট ) আনুমানিক সকাল ৮:৩০ মিনিটে আশুলিয়ার রপ্তানি ডিইপিজেড ট্রাফিক পুলিশ বক্সের সামনে মস্তিষ্কের রক্তক্ষরণ  (ব্রেইন স্ট্রোক) করলে সেখানে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ট্রাফিক সার্জেন রায়হান সহ তার সহযোগীরা দ্রুত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল KPJ বিশেষায়িত হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে তাতক্ষনিক মৃত ঘোষণা করেন।

নাজিরগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন বিএনপি নেতা আব্দুস সালাম মন্ডল

প্রবীণ সাংবাদিক মোস্তাক আহমেদ’র মৃত্যুকালে বয়স ছিল (৫৭ ) বছর। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর থানার পাইক পাড়া গ্রামে। সে দীর্ঘদিন আশুলিয়া ভাদাইল উত্তর পাড়া ওমর আলী সজীবের বাড়িতে স্ত্রী , সন্তান নিয়ে বসবাস করতেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য সহকর্মী রেখে গেছেন। তার এমন অকাল মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।

মোস্তাক আহমেদ দৈনিক আমাদের খবর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সদস্য ছিলেন। সকল কার্যক্রম শেষে মরহুম সাংবাদিক মোস্তাক আহমেদকে তার জন্মস্থান সিরাজগঞ্জের পৌরকবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে।

উখিয়ার সৈকতে একদিনে মিলল তিন অজ্ঞাত মরদেহ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ আগস্ট ২০২৫
Trulli

না ফেরার দেশে পারি জমালেন আশুলিয়ার প্রবীণ সাংবাদিক মোস্তাক আহমেদ