সর্বশেষ

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

জেলা প্রতিনিধি

টাঙ্গাইলে মাছ ব্যাবসায়ীকে কিলার গ্যাংয়ের প্যাডে (হত্যাকারী দল) একটি চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির ৩ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোর ও শুক্রবার রাতে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহর বিএনপির ৮ নং ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া। শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ এ প্রতিবেদককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি তানভীর আহমেদ বলেন, ডিবি পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ জানান, বিএনপির নেতা কর্মীদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।

পুলিশের ওপর হামলার ঘটনায় সাভারে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৪

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় রাতে মামলার পর পরই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি না দিলে পরবর্তীতে রিমান্ড আবেদন করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পৌর এলাকায় সন্তোষে মাছ ব্যাবসায়ী মো.আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা একজন একটি চিঠি দিয়ে আসে। সেই চিঠি শুক্রবার সকালে সেই কর্মচারি ব্যাবসায়ী মো.আজাহারুল ইসলামকে দেয়। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, যে চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারো সাথে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস তাহলে তোকে কবর দেয়ার জন্য তোর লাশ পরিবার খুঁজে না পাওয়ার ব্যাবস্থা আমরা করবো। চিঠিতে আরো উল্লেখ থাকে মনে রাখবি প্রশাসন তোর সাথে সব সময় থাকবে না। আর বাচঁতে পারবি না। তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্ত তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবে।

এছাড়াও চিঠিতে লেখা আছে যে দীর্ঘদিন ধরে মাছ ব্যাবসা করে যাচ্ছিস। এতে তোর কোন প্রতিদ্বন্দ্বি নাই।দাকিকৃত ৫ লাখ টাকা তোর কাছে কিছু না। তাই আগামী আগষ্টের ৩ তারিখে রবিবার সন্ধা ৭ টার সময় একটি শপিং ব্যাগে করে কাগমারী মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে সেই গাছের নিচে রেখে যাবি।

সরকারি হাসপাতালে ৯৪০৭টি চিকিৎসকের পদ শূন্য: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ আগস্ট ২০২৫
Trulli

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫