সর্বশেষ

আশুলিয়ায় লড়ি চাপায় নারী ও শিশুসহ তিন জন নিহত

স্টাফ রিপোর্টার

আশুলিয়ায় লড়ি চাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে নবীনগর চন্দ্রা-মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। তবে কিছুক্ষণ পরেই তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ প্রাথমিকভাবে নিহত ও আহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে শিশু, একজন নারী ও একজন পুরুষ বলে জানা গেছে।

আশুলিয়ায় কারখানা বিস্ফোরণে হতাহতদের স্মরণে মানববন্ধন,ক্ষতিপূরণ ও শাস্তির দাবি

সিসি টিভি ফুটেজে দেখা যায়, বাইপাইলের দিকে থেকে একটি অটোরিকশা উল্টো পথে ইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সামনের দিকে থেকে একটি লরি আসলে, রিকশাটি রাস্তার সাইটের দিকে পানি থাকায় রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় রিকশাটি গর্তে পরে গেলে রিকশাচালকসহ যাত্রীরা লরির পিছনের চাকার নিচে পরে যায়।

হাইওয়ে পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকা দিয়ে একটি অটোরিকশা উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিলো। এসময় সড়কের গর্তে পড়ে একটি অটোরিকশা উল্টে লড়ির পিছনের চাকার নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হয়। রিকশাচালক ও শিশুসহ তিনজন আহত হলে তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্থানীয়রা৷ এদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

চুয়াডাঙ্গার নয় মাইলে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু, আহত ৩

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সালেহ আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। উল্টো পথে রিকশায় তিনজন যাত্রী নিয়ে ইপিজেডের দিকে যাচ্ছিলো চালক। পরে সড়কের গর্তে পড়ে রিকশাটি উল্টে বিপরীত দিক থেকে আসা একটি লড়ির নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনার পরপরই সড়ক অবরোধের চেষ্টা করে এলাকাবাসী। তবে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় ।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ আগস্ট ২০২৫
Trulli

আশুলিয়ায় লড়ি চাপায় নারী ও শিশুসহ তিন জন নিহত