সর্বশেষ

আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৮

অনলাইন ডেস্ক

আশুলিয়ায় অভিযান চলিয়ে ছাত্র-জনতা হত্যা মামলা ও অস্ত্র মামলার আসামীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে ২০টির বেশি দেশীয় অস্ত্রসহ একটি ইলেকট্রিক শকার, দুইটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইলসহ ১০ টি সিমকার্ড ও বেশি কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সোমবার (০৪ আগস্ট) সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, ছাত্র-জনতা হত্যা মামলার আসামি মো. আল আমিন মন্ডল, একাধিক অস্ত্র মামলার আসামি জুনায়েদ হাসান জুনু এবং কিশোর গ্যাংয়ের সদস্য রোমান ইসলাম, মোঃ স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন ও ইয়ামিন হোসেন। এ সময় নুরুল হক নামের আরও একজনকে আটক করা হয়।

আশুলিয়ায় কারখানা বিস্ফোরণে হতাহতদের স্মরণে মানববন্ধন,ক্ষতিপূরণ ও শাস্তির দাবি

পুলিশ জানায়, সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় যৌথ বাহিনী ছাত্র-জনতা হত্যা মামলা আসামী, অস্ত্র মামলার আসামী এবং কিশোর গ্যাংয়ের সদস্য সহ ৮ জনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ২০টির বেশি দেশীয় অস্ত্রসহ একটি ইলেকট্রিক শকার, দুইটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইলসহ ১০ টি সিমকার্ড ও বেশি কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, সকালে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ৮জনকে আটক করে থানায় হস্তান্তর করে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গার নয় মাইলে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু, আহত ৩

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ আগস্ট ২০২৫
Trulli

আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৮