সর্বশেষ

রাজিবপুরে গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বিভিন্ন দলের বিজয় র‌্যালি

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে দিনব্যাপী বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা জামায়াতের আয়োজনে প্রথম বিজয় র‌্যালিটি বের হয়। উপজেলা আমীর মাওলানা আব্দুল লতিফের নেতৃত্বে র‌্যালিটি জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজিবপুর বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, সদর ইউনিয়ন আমীর মাওলানা মফিজুল হকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি

দুপুর ১২টায় উপজেলা বিএনপির আহ্বায়ক মোখলেছুর রহমানের নেতৃত্বে দ্বিতীয় বিজয় র‌্যালিটি থানা মোড় থেকে শুরু হয়ে উপজেলা ক্যাম্পাস ও পোস্ট অফিস এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় থানা মোড়ে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় আলহাজ্ব জামিল আহমেদ, মোহাম্মদ হেলাল আহমেদ (আহবায়ক সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপি), রাজিবপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রশীদ মন্ডল, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম মাহমুদ, ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এরপর বিকেলে বিজয় র‌্যালি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও আলোচনা সভা

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ আগস্ট ২০২৫
Trulli

রাজিবপুরে গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বিভিন্ন দলের বিজয় র‌্যালি