সর্বশেষ

লন্ডনে তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের একান্ত বৈঠক

অনলাইন ডেস্ক

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

একটি বেসরকারি টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর ও মার্কিন দূতাবাস। এই বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলে হুমায়ুন কবীরকে ফোনে পাওয়া যায়নি। তবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

কুমিল্লা সিটি নির্বাচন ঘিরে বিএনপি-জামায়াতের মনোনয়ন তৎপরতা, মাঠে এনসিপি

জানা গেছে, একান্ত এই বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি কিংবা নির্বাচনী রূপরেখা নিয়ে দলটির ভাবনা কী? এমন সব মৌলিক বিষয় নিয়ে বৈঠক করেছেন তারা।

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ আগস্ট ২০২৫
Trulli

লন্ডনে তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের একান্ত বৈঠক