সর্বশেষ

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে ওই এলাকার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।নিহত তুহিন দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। পরে হামলাকারীরা উপস্থিত লোকজনের সামনেই তাকে কুপিয়ে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয়।

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

তুহিনের সহকর্মীরা জানান, হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে তিনি চান্দনা চৌরাস্তার ফুটপাত দখল ও চাঁদাবাজি নিয়ে একটি ফেসবুক লাইভ করেন। এরপর সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও একটি ভিডিও পোস্ট করেন, যেখানে রাস্তার অব্যবস্থাপনার বিষয়ে মন্তব্য করেন। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

পাবনায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ আগস্ট ২০২৫
Trulli

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা