সর্বশেষ

সাংবাদিক হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

আকতার হোসেন

 সাংবাদিক হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে হবে ও সাংবাদিকদের উপর মামলা হতে অব্যাহতি দিতে হবে এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও গাজিপুর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দ্রæত বিচার ও ফাঁসির দাবীতে রৌমারী উপজেলা সাংবাদিকদের উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ আগষ্ট সোমবার বেলা ১১ টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান তারা, উপজেলা প্রতিনিধি দৈনিক যুগান্তর এসএম সাদিক হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি প্রভাষক আকতারুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শওকত আলী মন্ডল, রৌমারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিতেন চন্দ দাস, উপজেলা প্রতিনিধি দৈনিক বর্তমান ইয়াসির আরাফাত নাহিদ, উপজেলা প্রতিনিধি যায়যায় দিন মিজানুর রহমান মিনু, সাংবাদিক নাজিম আহমেদ, রাজিপুর উপজেলা প্রতিনিধি দৈনিক কালের কণ্ঠ সোহেলা রানা স্বপ্ন, এশিয়ান টিভি প্রতিনিধি মুরাদুল ইসলাম, কালবেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন শাখা, তথ্যধারা প্রতিনিধি সাইফুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, একজন পেশাদার সাংাবাদিককে পরিকল্পিতভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তার জন্য বড় হুমকি। হত্যাকারিদের দৃষ্টান্তমুলক শাস্তি না হলে সমাজে এর প্রভাব থেকে যাবে। এ ঘটনার জরুরী দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে হবে। নইলে আন্দোলন চলমান থাকবে।

পাবনায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

বক্তারা আরো বলেন, সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত নানা হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থায় সরকারের উচিত সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট আইন ও নীতি প্রনয়ন করা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ আগস্ট ২০২৫
Trulli

সাংবাদিক হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন