সর্বশেষ

সাবেক ইউপি সদস্য ফিরোজ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শহীদুল ইসলাম

দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য এবং রাইপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম ফিরোজ খানের (৬৪) রুহের মাগফিরাত কামনা করে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজ সোমবার (১১ আগস্ট, ২০২৫) বাদ জোহর জামালচর জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গ্রামবাসী ছাড়াও দূর-দূরান্ত থেকে বহু মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে মরহুমের পরিবারের পক্ষ থেকে এতিমখানা ও উপস্থিত সাধারণ জনগণের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

মা ও শিশু চিকিৎসা কেন্দ্র রাড্ডায় মধ্যরাতে অতর্কিত হামলা-লুটপাট: মিরপুরে বিএনপির তীব্র ক্ষোভ ও বিক্ষোভ

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৭ আগস্ট, ২০২৫) সকাল ৭:৩০ মিনিটে ফিরোজ খান ইন্তেকাল করেন। দোয়া মাহফিলে মরহুমের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বন্ধু-বান্ধব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা ফিরোজ খানের সামাজিক ও রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। ফিরোজ খানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে তার পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন উপস্থিত সবাই।

সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অবদান ছিল অনস্বীকার্য। তার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কথা স্মরণ করে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন।

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্তের প্রতিবাদে সাভারে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ আগস্ট ২০২৫
Trulli

সাবেক ইউপি সদস্য ফিরোজ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল