সর্বশেষ

রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা চান আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রোববার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় কেন্দ্রটির বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন।

আসিফ মাহমুদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণ করে চিকিৎসাসেবা স্বাভাবিক করার দাবি জানান তিনি।

‘আল্লাহর আইন ছাড়া সুশাসন সম্ভব নয়’: শফিকুর রহমান

তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় পুলিশের উপস্থিতি থাকলেও ভাঙচুরের পর তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় হামলাকারীদের পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগ থাকলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম বন্ধ না করে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর মধ্যেও মা ও শিশুদের চিকিৎসাসেবা চালু রাখার কথা বলেন আসিফ মাহমুদ।

রাজপথে সক্রিয় থাকতে হবে’, নেতাকর্মীদের আহ্বান যুবদল সভাপতির
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ সেপ্টেম্বর ২০২৬
Trulli

রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা চান আসিফ মাহমুদ