সর্বশেষ

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি নাই বিলম্বিত করবে: প্রেস সচিব

অনলাইন ডেস্ক

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচনকে বিলম্বিত করতে পারে এমন কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রেস সচিব।

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা সন্দেহের বীজ রোপন করছেন, তাদেরকে বলব আপনারা থামেন। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে।

শফিকুল আলম বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরই মধ্যে কাজ করতে শুরু করেছে। এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন।

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা সরকারের একটা দায়িত্ব। তা নিয়ে সরকার ও নির্বাচন কমিশন কাজ করছে। সামাজিকভাবে আরেকটা দায়িত্ব হলো সবাই মিলে ভালো একটা নির্বাচন করা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ আগস্ট ২০২৫
Trulli

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি নাই বিলম্বিত করবে: প্রেস সচিব