সর্বশেষ

স্যারের কথার উপরে আমাদের কোনো কথা নেই

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা যে তারিখ বা মাসে নির্বাচনের ঘোষণা করেছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্যারের কথার উপরে আমাদের কোনো কথা নেই। ক্ষমতা জনগণের হাতে, জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে বা বন্ধ করতে পারবে না।

শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না, যত বড়ই হোক ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয় জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজ যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

এ সময় সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচুর বৃষ্টিপাতের কারণে অনেক শাক-সবজি নষ্ট হয়েছে, এজন্য শাক-সবজির দাম কিছুটা বেড়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে। কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা লাভ বেশি করছে, তাদের এটা কমিয়ে আনতে হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পলিথিনের ব্যবহারের কারণে আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে। পলিথিন কোনো অবস্থায় নষ্ট হয় না। অনেক সময় পলিথিনের জন্য পানি আটকে যায়। এর কোনো উপকারিতা নেই, অপকারিতাই বেশি। একসময় আমাদের কিন্তু পাটের একটা বিরাট চাহিদা ছিল। এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে, পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন তবে আমাদের কৃষকরা লাভবান হবে। এ সময় তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানান।

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে গাঁজাগাছ, ও কলকিসহ গ্রেফতার ১ 

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ আগস্ট ২০২৫
Trulli

স্যারের কথার উপরে আমাদের কোনো কথা নেই