সর্বশেষ

রৌমারীতে কিশোরী পরিবারকে ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

আকতার হোসেন

কুড়িগ্রামের রৌমারীতে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের নিয়ে দ্রুত আয়-বৃদ্ধিমূলক এবং ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরের দিকে রৌমারী আরডিআরএস অফিস হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পাবনার দুবলিয়ায় অবৈধ সার মজুত:৫০ হাজার টাকা জরিমানা,২৫১ বস্তা সার জব্দ

চার দিনব্যাপী (১৮-২১ আগস্ট) এই প্রশিক্ষণ চলছে। আয়োজন করেন চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্প ও আরডিআরএস বাংলাদেশ। আর্থিক ও কারিগরি সহায়তায় করেন, এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। উপস্থিত অথিতিণ বলেন, আয়-বৃদ্ধিমূলক কর্মকান্ডে অভিভাবকদের সম্পৃক্ত করা গেলে কিশোরীদের বাল্যবিবাহের ঝুঁকি কমে আসবে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা শুরু ও উন্নয়নের মাধ্যমে পরিবারগুলো স্বাবলম্বী হতে পারবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুজ্জামান পাইকার। প্রশিক্ষণ পরিচালনা করেন আরডিআরএস সিএনবি প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর মো: শাহীনুর ইসলাম জীবন। এই কর্মশালায় ৩০ জন উপকারভোগী পরিবার প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

মাদক বিরোধী অভিযানে  মদ ও গাঁজসহ পিতা-পুত্র আটক

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ আগস্ট ২০২৫
Trulli

রৌমারীতে কিশোরী পরিবারকে ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ