সর্বশেষ

পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম: উপদেষ্টা আসিফ

অনলাইন ডেস্ক

জাতীয় পাঠ্যপুস্তকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ঘটনা অন্তর্ভুক্তির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। পোস্টে তিনি বলেন, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ‘২৪ এর গণঅভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য।

জাবি স্কুল অ্যান্ড কলেজে অযৌক্তিক ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন: দ্রুত পর্যালোচনার আশ্বাস অধ্যক্ষের

এছাড়া পোস্টে তিনি একটি পোস্টার শেয়ার করেন, সেখানে লেখা রয়েছে- বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম। পোস্টারে আরও উল্লেখ করেন, আগামী ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস।

নতুন ভিসিকে লাল কার্ড, চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ আগস্ট ২০২৫
Trulli

পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম: উপদেষ্টা আসিফ