সর্বশেষ

ঘুম ঘুম চোখে ট্রাক চালাচ্ছিলেন চালক, অপর গাড়িকে ধাক্কা, লাশ হলো চালক

স্টাফ রিপোর্টার

সাজ্জাদুল হাসান মিঠু:

সীতাকুণ্ডে ছোট দারোগার হাট এলাকায় কাভার্ডভ্যানের সাথে ধাক্কা খেয়ে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে ট্রাক চালাতে গিয়ে মিটুল মোল্লা (৩৮) নামক ট্রাক চালক এই দুর্ঘটনার কবলে পড়েন।

মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ‘

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এদিন চট্টগ্রামমুখী একটি ট্রাক ছোট দারোগারহাট এলাকা অতিক্রমকালে সামনে থাকা একটি অজ্ঞাত কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে মারাত্মক আহত হন ট্রাক চালক মিটুল মোল্লা। পরে তাকে স্থানীয়রা এবং কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে থানার এসআই মোঃ ফারুক বলেন, চট্টগ্রাম অভিমুখী একটি ট্রাক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ছোট দারোগাহাট এলাকা অতিক্রমকালে সামনে থাকা একটি অজ্ঞাত কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন ট্রাক চালক মিটুল মোল্লা।তাকে সেখান থেকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

নিহত ট্রাক চালক মাগুরা জেলার ও মাগুরা থানাধীন এলাকার আজমপুর গ্রামের বাসিন্দা মোঃ মনু মোল্লার ছেলে। তিনি আরো বলেন, ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন ট্রাক চালক।

বিমানবন্দরে ঘটনার মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ আগস্ট ২০২৫
Trulli

ঘুম ঘুম চোখে ট্রাক চালাচ্ছিলেন চালক, অপর গাড়িকে ধাক্কা, লাশ হলো চালক