সর্বশেষ

সাভারে বিএনপি নেতা আনোয়ার হোসেনের সঙ্গে বিরুলিয়ার যুবপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার প্রতিনিধি

সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্থানীয় তরুণেরা। আজ শুক্রবার (২ অক্টোবর,২০২৬) বিরুলিয়া গ্রামের স্বপন ও মহাসিনের নেতৃত্বে একদল যুবপ্রতিনিধি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

​সাক্ষাৎকালে যুবপ্রতিনিধিরা আনোয়ার হোসেনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সার্বিক পরিবেশ,সামাজিক উন্নয়ন ও তরুণ সমাজের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।

ইউপি ও পৌর নির্বাচনে বিগত ১৭ বছরের সংগ্রামী ও জনপ্রিয় প্রার্থীরাই পাবেন বিএনপির সমর্থন: মীর শাহে আলম

​মতবিনিময়কালে সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন,”যে কোনো সমাজের ইতিবাচক পরিবর্তনের মূল চালিকাশক্তি হলো তরুণ সমাজ। যুবসমাজকে সামাজিক অনাচার, মাদক ও অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার থেকে এলাকার উন্নয়নমূলক ও মানবিক কাজে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।” তিনি একতাবদ্ধ থেকে সুশৃঙ্খল সমাজ গঠনে অবদান রাখার জন্য যুবদের প্রতি আহ্বান জানান।

​প্রতিনিধি দলের পক্ষে স্বপন ও মহাসিন জানান,এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, যুবসমাজের কল্যাণ ও প্রতিটি সামাজিক কর্মকাণ্ডে তরুণেরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা প্রবীণ ও অভিজ্ঞ নেতাদের দিকনির্দেশনা মেনে একটি সুন্দর ও আধুনিক সমাজ নির্মাণে ভূমিকা রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

ময়মনসিংহে পুলিশের কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ অক্টোবর ২০২৬
Trulli

সাভারে বিএনপি নেতা আনোয়ার হোসেনের সঙ্গে বিরুলিয়ার যুবপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়