সর্বশেষ

পাথরের চর জামালপুরে বিজিবির অভিযানে ১৮৬ বোতল ভারতীয় মদ আটক

আকতার হোসেন

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন অবস্থায় ১৮৬ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে।

“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”—এমন মনোভাবকে সামনে রেখে ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে ময়মনসিংহ সেমিনার ও রেলি অনুষ্ঠিত

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরেরচর বিওপির টহলদল অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১০৭৬/এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কুমারেরচর এলাকায় অভিযান চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় মদ আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ভারতীয় মদ দেওয়ানগঞ্জ থানায় জিডি করে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

​বিমানবন্দরে পরিচালককে লাঞ্ছিত করার হুমকি জামায়াত নেতার: আসল ঘটনা কী?

মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং সীমান্ত সুরক্ষায় ৩৫ বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ অক্টোবর ২০২৬
Trulli

পাথরের চর জামালপুরে বিজিবির অভিযানে ১৮৬ বোতল ভারতীয় মদ আটক