সর্বশেষ

রৌমারীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আকতার হোসেন

রৌমারী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৮ সালের এইদিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। ১ লা সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রৌমারী উপজেলা হলরুমে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবুল হাশেম মাষ্টার, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আব্দুল কাইয়ুম, নুর আলম খান হিরো, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কলিম চাঁন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান পলাশ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক সানজিদা ইয়াসমিন শিল্পী, চর শৌলমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রভাষক আব্দুস সাত্তার, বন্দবেড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাজিম উদ্দিন মেম্বার, যাদুরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মতিয়ার রহমান মতিসহ অঙ্গ সংগঠনের আহ্বায়কবৃন্দ।

ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ‘

অনুষ্ঠানে উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কমীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাজু আহমেদ।

বিমানবন্দরে ঘটনার মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ সেপ্টেম্বর ২০২৫
Trulli

রৌমারীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত