সর্বশেষ

 বরিশালে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে না পেরে পাশেই মশারি টানিয়ে রাত কাটালেন উপাচার্য

অনলাইন ডেস্ক

 বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে আমরণ অনশন শুরু করেছেন সাতজন শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত ১০টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর নিচে অনশনে বসেন। তাদের বুঝিয়ে অনশন থেকে সরাতে পারেননি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। পরে তিনি অনশনরত শিক্ষার্থীদের পাশে মশারি টানিয়ে রাত কাটান।

অনশনে বসা সাত শিক্ষার্থী হলেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২-২৩ সেশনের অমিয় মন্ডল, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২১-২২ সেশনের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের ২০২২-২৩ সেশনের মো. আবুবকর সিদ্দিক, দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের পিয়াল হাসান, লোকপ্রশাসন ২০২১-২২ তামিম আহমেদ রিয়াজ, আইন বিভাগের ২০২১-২২ সেশনের শওকত ওসমান স্বাক্ষর।

ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ‘

অনশনরত শিক্ষার্থী শওকত ওসমান স্বাক্ষর বলেন, আমরা দীর্ঘদিন ধরে যৌক্তিক তিন দাবিতে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছি।। দাবি মানার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো রকমের যোগাযোগ করেননি। তাই আমরা বাধ্য হযে আমরণ অনশনের মতো কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত অনশন কর্মসূচি চলবে। আরেক শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ বলেন, আমরা ইউজিসির প্রতি আহ্বান জানিয়ে দুইবার সংবাদ সম্মেলন করেছি। এমনকি ক্যাম্পাস সংলগ্ন নির্মাণাধীন নভোথিয়েটার ও বিটাক ভবন দখল করি। তারপরও আমাদের সঙ্গে কেউ যোগাযোগ পর্যন্ত করেনি।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সার বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমাদের উন্নয়ন কার্যক্রম চলমান। জমি অধিগ্রহণের নানা ধাপ এগোচ্ছে। আস্থার সংকটের কারণে অনশন পর্যন্ত পৌঁছেছে শিক্ষার্থীরা।

বিমানবন্দরে ঘটনার মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ সেপ্টেম্বর ২০২৫
Trulli

 বরিশালে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে না পেরে পাশেই মশারি টানিয়ে রাত কাটালেন উপাচার্য