সর্বশেষ

যেমন থাকবে আজকের আবহাওয়া

অনলাইন ডেস্ক

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে আরো জানানো হয়েছে, আজ দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকাল থেকে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আজও দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। আর গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

ব্যবসার প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি ও আইবিএর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

অন্যদিকে, দেশজুড়ে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মধ্য প্রদেশে অবস্থান করছে। এর প্রভাবে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে। এছাড়া, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কিছুটা দুর্বল হলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে বলেও বলা হয়েছে।

‘অপারেশন ক্লিন হার্ট’ ধরনের অভিযান নয়, সমন্বিত অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ সেপ্টেম্বর ২০২৫
Trulli

যেমন থাকবে আজকের আবহাওয়া