সর্বশেষ

সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, নারী ভোটারদের উপস্থিতি বেশি : পর্যবেক্ষক

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন পর্যবেক্ষক খোরশেদুল আলম। মঙ্গলবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খোরশেদুল আলম বলেন, এখন পর্যন্ত আমি ঘুরে দেখলাম সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি বেশি।

চাকসুর ভিপি ও জিএস পদে শিবির, এজিএস পদে ছাত্রদলের প্রার্থী জয়ী

এই পর্যবেক্ষক বলেন, দুটি অভিযোগ এসেছে। একটি হলো নির্বাচনী প্রচারণা চলছে ১০০ মিটার মধ্যে। তবে আমি যেটা দেখেছি, তা হচ্ছে প্রার্থীরা তাদের প্যানেলের নাম ও তালিকার একটা শিট দিচ্ছেন, যেটা আসলে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হচ্ছে না। কারণ সেখানে শুধু প্রার্থীদের নাম আর তালিকা রয়েছে, যেহেতু অনেকগুলো ভোট সেক্ষেত্রে মনে রাখার জন্য। যদি তারা তাদের ইশতেহার বা অন্য কিছু দিয়ে থাকেন, সেক্ষেত্রে সেটা আচরণবিধি লঙ্ঘন হবে।

‘এছাড়াও কিছু কিছু কেন্দ্রে অনেকেই অস্থায়ী বুথ তৈরি করার চেষ্টা করেছে বলে অভিযোগ পেয়েছি। এবার এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে আমরা জানাবো’, যোগ করেন তিনি।

দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল চাকসু নির্বাচন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ সেপ্টেম্বর ২০২৫
Trulli

সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, নারী ভোটারদের উপস্থিতি বেশি : পর্যবেক্ষক